1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ১৭২ মেধাবী

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন মেধাবী শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইউজিসি থেকে জানা গেছে, এ বছর সরকারি ও বেসরকারি ৮৪টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন কৃতি শিক্ষার্থী স্ব-স্ব অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। তার মধ্যে ৮৪ ছাত্র ও ৮৮ জন ছাত্রী। নির্বাচিত বিজয়ীদের মধ্যে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুইজন রয়েছেন। ২০১৭ সালে ২৬৫ জনের হাতে স্বর্ণপদক তুলে দেয়া হলেও এবার এ সংখ্যা কমানো হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ইউজিসি’র সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম স্বাগত বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ইউজিসির সাবেক চেয়ারম্যান, ইউজিসির বর্তমান এবং সাবেক সদস্য, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ, শিক্ষাবিদ, স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালসমূহের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ এবং ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!