1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

হাসপাতালে ভর্তি সেই শিক্ষার্থীর শরীরে মেলেনি করোনা

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রাথমিকভাবে করোনা ভাইরাস আক্রান্তের আলামত মেলেনি রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন চীন ফেরত সেই শিক্ষার্থীর শরীরে।

আজ রোববার ১২ সদস্য বিশিষ্ট গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

রমেক হাসপাতালে করোনা সন্দেহে চিকিৎসাধীন তাজবিদ হোসেন নামে ওই শিক্ষার্থীর চিকিৎসায় ১২ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ওই ছাত্রকে পরীক্ষা-নিরীক্ষার পর বোর্ডের প্রধান জানান, তার এখন জ্বর, সর্দি, কাশি নেই। বুকে ব্যথা নিয়ে শনিবার (০৮ ফেব্রুয়ারি) তিনি রমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সব ধরনের সাবধানতা নিয়ে নবগঠিত করোনা ইউনিটের আইসোলেশন বিভাগে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) শনিবার ঢাকা থেকে এসে তার রক্ত, লালা আর ঘামের নমুনা নিয়ে গেছে। আইডিসিআর থেকে পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি রাতে চীন থেকে দেশে ফেরেন তাজবিদ হোসেন। চীনে একদফা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরেক দফা স্বাস্থ্য পরীক্ষা করা হয় তার। সে সময় তেমন কোনো আলামত পাওয়া যায়নি। পরে তিনি তার গ্রামের বাড়ি নীলফামারীতে অবস্থান করছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!