1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

৭ দফা দাবিতে দুই মন্ত্রীকে সাংবাদিকদের স্মারকলিপি

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচার নিশ্চিত করতে ৭ দফা দাবি জানিয়ে দুই মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ রোববার এসব দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে স্মারকলিপি দিয়েছেন ডিইউজে নেতারা।

এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আকতার হোসেন, নির্বাহী সদস্য জাহিদা পারভেজ ছন্দাসহ নেতারা উপস্থিত ছিলেন।

ওই স্মারকলিপিতে বলা হয়, ঢাকার সিটি করপোরেশনের নির্বাচনের দিন এবং আগে ও পরে বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। একই সময়ে পুলিশ সদস্যদের কেউ কেউ পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে মামলা দায়েরসহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করেছেন।

দাবিগুলো হলো- নির্বাচনের দিন ও আগে-পরে যে সাংবাদিকরা হামলা ও হয়রানি-নির্যাতনের শিকার হয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, রাষ্ট্রকে দায়িত্ব পালনের সময় আহত সাংবাদিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দায়িত্ব গ্রহণ, পেশাগত দায়িত্ব পালনের সময় যেসব সাংবাদিক মামলার শিকার হয়েছেন অবিলম্বে তাদের মামলা বিনাশর্তে প্রত্যাহার করতে হবে।

এছাড়া সাংবাদিকদের পুলিশি হয়রানি ও নির্যাতন বন্ধ করতে পুলিশ সদস্যদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনে পুলিশ ও সাংবাদিক নেতৃত্বের সমন্বয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে বলে মনে করে ডিইউজে।

অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ বিগত সময়ে সাংবাদিক হত্যাকারীদের বিচার শেষ করা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!