1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

মিথ্যা মামলায় কারাভোগ করছেন খালেদা: মওদুদ

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

মিথ্যা মামালায় কারাভোগ করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বার বার আমরা আদালতের কাছে তার (খালেদা জিয়ার) জামিন চাইলেও তা পাচ্ছি না বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মস্তফা কামরুজ্জামান কামালের দায়ের করা একটি মানহানি মামলায় জামিন নিতে এসে আজু রোববার দুপুরে নড়াইল আদালত চত্বরে একথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সানি প্রমুখ।

তিনি বলেন, সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে বলেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না।

তিনি আরও বলেন, খালেদা জিয়া এবং দেশের গণতন্ত্রকে মুক্ত করতে হলে রাজপথে নামা ছাড়া কোনো উপায় নেই। রাজ পথের আন্দোলনের মাধ্যমেই দেশের গণতন্ত্র এবং খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাবিস্টার মওদুদ আহমদ। ওই অনুষ্ঠানে ‘দৈনিক আমার দেশের’ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং তার পরিবার সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেন। এসময় বিএনপি নেতা ব্যাবিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমেক্রেটিক কাউন্সিল ঢাকার সভাপতি এম এ হালিম ওই বক্তব্য সমর্থন জানিয়ে হাততালি দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ ডেমেক্রেটিক কাউন্সিল ঢাকার সভাপতি এম এ হালিম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মস্তফা কামরুজ্জামান কামাল।এর আগে সকালে রাষ্ট্রদ্রোহ ও মানহানির একটি মামলায় জামিন নিতে নড়াইলে আসেন ব্যারিস্টার মওদুদ আহমদ। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নীলুফার শিরিন ওই মামলায় জামিন দেন তাকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!