
গাজীপুরে টঙ্গীর চেরাগ আলীর হকের মোড় এলাকায় এক বিউটি পার্লার কর্মীকে গণধর্ষণ করেছে ৪ ট্রাক চালক।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলায় হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ৪ ধর্ষককে গ্রেফতার করেছে। তারা হল তোফাজ্জল, নয়ন, বাবু ও শহীদুল ইসলাম।জানা গেছে, চেরাগ আলী থেকে বাসায় ফেরার পথে হকের মোড় এলাকা থেকে ওই নারীকে তুলে নেয় চার ট্রাক চালক। পরে তারা একটি ট্রাকের ওপর নিয়ে তাকে গণধর্ষণ করে।