1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

ইতিহাস গড়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৮৮ বার পড়া হয়েছে

ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ২১২ রানের জবাবে মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২১১ রান তুলে কিউই যুবারা।

আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আইসিসি আয়োজিত কোনো বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ এই প্রথমই নাম লিখিয়েছে। এর আগে ২০১৬ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল যুবা টাইগাররা।

আকবর আলীদের সামনে স্বপ্নপূরণের মাত্র আরেকটি ধাপ বাকি, ফাইনালে প্রতিপক্ষ ভারতকে হারাতে পারলেই বিশ্বজয় করে দেশে ফিরবে লাল সবুজের প্রতিনিধিরা।

দক্ষিণ আফ্রিকায় পচেফস্ট্রুমের সেনবিজ পার্কে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় খেলাটি শুরু হয়। বাঁচা-মরার এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। আগে ব্যাটিং করে যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২১১ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। টার্গেটে খেলতে নেমে মাহমুদুল হাসান জয়ের নায়োকিচিত সেঞ্চুরিতে ৩৫ বল হাতে রেখে ছয় উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

টার্গেটে খেলতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি যুবাদের। দলীয় ২৩ রানে ওপেনার তানজীদ হাসান ফিরে যান মাত্র ৩ রান করে। আরেক ওপেনার পারভেজ হোসাইন ইমনের ব্যাট থেকে আসে মাত্র ১৪ রান। এরপর দলের হাল ধরেন জয় ও তাওহীদ হৃদয়। হৃদয় ৪০ রানে রানআউটের শিকার হয়ে ফিরে গেলেও জয় ফেরেন সেঞ্চুরি করেই। তার ব্যাট থেকে আসে ১২৭ বলে ১০০ রান। তার ইনিংসটি সাজানো ছিলো ১৩টি চারের মারে।

সেঞ্চুরির পরের বলেই  জয় আউট হয়ে ফিরে গেলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শাহাদাত হোসেন (৪০) ও শামীম হোসাইন (৫) ।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে কিউই যুবাদের চেপে ধরেন আকবর আলীরা। ইনিংসের পাঁচ রানের মাথায় ওপেনার মারিউকে সাজঘরে পাঠান শামীম হোসেন। ৭৪ রানের মধ্যে চার উইকেট ফেলে দিয়ে কিউইদের বড় সংগ্রহের দিকে যেতে দেননি রাকিবুল-শামীমরা।পরে দলের হাল ধরেন বেকহাম হুইলার। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৭৫ রান। এ ছাড়া ৪৪ রান করেন লিডস্টোন। টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ ন্তিন উইকেট নেন শরীফুল ইসলাম। দুটি করে উইকেট নেন শামীম হোসেন ও হাসান মুরাদ।বাংলাদেশে একাদশ :  তানজিদ হাসান, পারভেজ হোশেন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক ও উইকেট রক্ষক), শামিম হোসেন, তানজিম হাসান, রাকিবুল হাসান, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!