1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন।

ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

নরসিংদী থেকে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে প্রতারণা চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‌্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১’র উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রেজাউল হক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. নাজমুল হাসান ও মোস্তাফিজুর রহমান।

এর আগে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করে অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত থাকায় নরসিংদী জেলার বেলাবো থানার বিভিন্ন এলাকা হতে প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

চক্রের আটক পাঁচ সদস্যই অপ্রাপ্ত বয়স্ক (১৭)। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক হওয়া পাঁচজনই নরসিংদীর বেলাবো থানার বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। চলমান এসএসসি পরীক্ষায় তারা পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের জন্য ভুয়া ফেসবুক আইডি খোলেন।

এ আইডিগুলোতে তারা চলমান এসএসসি পরীক্ষার সব বোর্ডের বিভিন্ন বিভাগের প্রশ্ন ফাঁস করার বিজ্ঞাপন দেন। এতে অনেক পরীক্ষার্থী প্রলুব্ধ হয়ে তাদের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করলে তারা পরীক্ষার্থীদের বিকাশে টাকা পাঠাতে বলেন। পরে পরীক্ষার্থীদের অনেকেই বিকাশে টাকা পাঠায়।র‌্যাব জানায়, আটকদের জিজ্ঞেস করে জানা যায় এর আগে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় নিজেদের ফলাফল ভালো করার আশায় তারা প্রশ্নপত্র পাওয়ার চেষ্টায় ছিলেন। সেসময় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আইডি ও পেজে তারা যোগাযোগ রাখতেন। তখন থেকেই তারা ভুয়া প্রশ্নপত্র ফাঁসের কথা বলে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা করতে থাকেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!