1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিখোঁজের ৫ দিন পর আশা মনির লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলীর ডি অ্যান্ড ডি প্রজেক্টের খালে পড়ে নিখোঁজ হওয়ার ৫ দিন পরে শিশু আশা মনির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, কয়েকদিনের নিরবচ্ছিন্ন চেষ্টায় আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ৩৫ মিনিটে ফায়ার ডুবুরি দল আশা মনির লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, গত শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শিশু আশা মনি বাসার পাশের ছোট ফাঁকা জায়গায় সমবয়সী আব্দুল্লাহ, ফরহাদ, নাঈম ও ইব্রাহিমকে নিয়ে বল খেলছিলো। একপর্যায়ে বলটি খালের পানির ওপর জমে থাকা ভারী ময়লার স্তূপের ওপর গেলে আশা মনি তা কুড়িয়ে আনতে যায়। পরে ময়লা সরে পানিতে ডুবে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে যোগ দেয় তাদের সঙ্গে।

আশা মনির বাবা মো. এরশাদ এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কদমতলীর মেহাম্মদবাগ এলাকায় তার একটি মুদির দোকান রয়েছে। সেখানেই তিনি পরিবার নিয়ে থাকেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!