1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

ভারতকে পাল্টা জবাব দিতে মালয়েশিয়ার পাশে দাঁড়াল পাকিস্তান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ইস্যুতে মালয়েশিয়ার অবস্থানে কড়া পদক্ষেপ গ্রহণ করে ভারত। ইসলামিক দেশটির অর্থনীতিতে আঘাত হেনে তাদের থেকে পাম তেলের আমদানি বন্ধ করে নয়াদিল্লি।

এই পরিস্থিতিতে ভারতকে পাল্টা জবাব দিতে মালয়েশিয়া থেকে যত বেশি সম্ভব পাম তেল আমদানি করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বারংবার বিরোধীতা করছে পাকিস্তান। এ নিয়ে ইসলামাবাদের পাশে দাঁড়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তিনি গত কয়েক মাস ধরে কাশ্মীরসহ ভারতের নানা ইস্যুতে খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করছেন। তারই জেরে ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কেনা বন্ধ করে ইন্দোনেশিয়া থেকে পাম তেল আমদানি বাড়িয়ে দিয়েছে। গত বছর পর্যন্ত ভারত ইন্দোনেশিয়া থেকে তিন লক্ষ টন পাম তেল কিনেছে। এবার তা বেড়ে হয়েছে ৬ লক্ষ টন।জানা গেছে, মালয়েশিয়া বিশ্বে যত লক্ষ টন পাম তেল বিক্রি করে তার এক-তৃতীয়াংশ কিনত ভারত। বিদেশি মুদ্রা আয়ের এই প্রধান পথ বন্ধ হয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়ে দেশটি। এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে বলেন, কাশ্মীর নিয়ে মালয়েশিয়ার অবস্থান মেনে নিতে পারেনি ভারত। তাই পাম তেল আমদানি বন্ধ করার হুমকি দিয়েছে। এটা আমাদের নজরে এসেছে। মালয়েশিয়া থেকে পাম তেল কিনতে আমরা যথাসাধ্য চেষ্টা করবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!