1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

ঢাকায় পুনর্নির্বাচন চাওয়া মামা বাড়ির আবদার: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আমরা সন্তুষ্ট, একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। বিএনপির পুনর্নির্বাচন চাওয়া মামা বাড়ির আবদার।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ, মির্জা আজমসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

খালেদার মুক্তির দাবিতে অনুষ্ঠেয় সমাবেশে বিএনপির আ.লীগের সহযোগিতা কামনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকা শহরে সমাবেশ করেছে, কিংবা সারাদেশে সমাবেশ করেছে। কোনো সমাবেশে আ.লীগ সমস্যার সৃষ্টি করেছে, বাধা দিয়েছে এমন একটা উদাহরণ কেউ দিতে পারবে না।

‘সমাবেশ সুশৃঙ্খল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে, সমাবেশে নিরাপত্তার বিষয় রয়েছে। সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বিএনপির রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নেওয়া ছাড়া বিএনপির সমাবেশ করতে আমি কোনো বাধা দেখছি না।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের ঢাকার দুই সিটি করপোরেশনে পুনর্নির্বাচনের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরো বেশি কাস্ট হতো। বিএনপিও জানে নির্বাচন ফ্রি ও ফেয়ার হয়েছে। এখন বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।

সিটি নির্বাচনে ভোটারদের কম উপস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পৃথিবীর যত উন্নত গণতান্ত্রিক দেশ আছে, আমেরিকার কথাই যদি বলি, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পৃথিবীর সবচেয়ে অভিজাত গণতান্ত্রিক নির্বাচন, সেখানে কত পার্সেন্ট ভোটার ভোট দেয়। যারা এসব প্রশ্ন করে তাদের জিজ্ঞেস করুন। সেজন্য কি আমেরিকায় গণতন্ত্রের অবনতি ঘটছে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে।সার্বিকভাবে সিটি নির্বাচনে আ.লীগ সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সন্তুষ্ট, একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এটা সরকারের জন্য স্বস্তির বিষয়। শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত করার কৃতিত্ব নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতেই হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!