1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

সাদুল্যাপুরে চাঁদাবাজি মামলায় দামোদরপুর ইউপি সদস্য রশিদুল ইসলাম গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: চাঁদাবাজি মামলায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) মো. রশিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার দিকে দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারের একটি চা দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রশিদুল ইসলাম ৩নং দামোদরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য (মেম্বার)। তিনি দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামের ওয়াহেদ আলী ব্যাপারীর ছেলে।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, পূর্ব বিরোধের জের ধরে রশিদুলসহ ৫-৭ জন কিশামত দশলিয়া গ্রামের শ্যামল চন্দ্র সরকারকে সম্প্রতি রাতের আধারে পথরোধ করে মারধর ও চাঁদা দাবি করেন। এঘটনায় শ্যামল চন্দ্র বাদি হয়ে রশিদুলসহ সাতজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় চাঁদাবাজির মামলা করেন। মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে রশিদুলকে গ্রেফতার করা হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদা দাবির মামলায় রশিদুলকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!