
ধর্ষককে করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করেছেন দেশটির এক নারী।
গত শুক্রবার উহানের নিকটবর্তী জিংশান শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার শিকার নারী ইয়ি জানান, রাতে জানালা ভেঙে জিয়াও নামের এক যুবক তার ঘরে ঢুকে পড়ে। তিনি যখন বুঝতে পারেন যে জিয়াও তাকে ধর্ষণ করতে পারে, তখন তিনি আক্রমনকারীর সামনে কাশি দিতে শুরু করেন। তিনি চিৎকার করে এও বলেন যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত, তার বাড়ি উহানে এবং ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকছেন।
এতে ওই যুবক ভয় পেয়ে তার কাছে আর আসেনি, তবে বাসা থেকে পালিয়ে যাওয়ার আগে ইয়ির কিছু টাকা নিয়ে যায়।
এই বিষয়ে পুলিশকে জানালে ওই যুবকের খোঁজে মাঠে নামে পুলিশ। তবে ওই যুবকের খোঁজে মাঠে নেমে পুলিশকে বেশ ঝামেলায় পড়তে হয় কারণে সেখানে সবাই এখন করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করছেন।পরে জিয়াও নিজেই তার বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে পুলিশের কাছে ধরা দেয়। এখন তিনি পুলিশের হেফাজতেই রয়েছেন। তিনি নিজের দোষ স্বীকারও করেছেন