1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

পুনরায় নির্বাচনের দাবি ফখরুলের

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

আমাদের দুই প্রার্থী নির্বাচনের প্রকৃত চিত্র তুলে ধরেছেন। কারচুপির এই ফলাফল বাতিল করে আমরা পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

আজ বুধবার দুপুরে গুলশানে ইমানুয়েল ব্যাংকুয়েট হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী যৌথ সংবাদ সম্মেলন তিনি দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকার দুই সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুইয়্যা, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

বিএনপি মহাসচিব বলেন, আরেকটি কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে চাই- আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই আমরা বারবার দাবি করছি নিরপেক্ষ সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কেবলমাত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে।

এর আগে সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটির নির্বাচনে ভোটের ফলাফল সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন বিএনপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!