1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

চীন ঘুরে আসা পাইলটদের ঢুকতে দিচ্ছেনা অন্য দেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৩ বার পড়া হয়েছে

মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, চীন ঘুরে আসা বাংলাদেশ বিমানের পাইলটদের অন্য কোনো দেশে প্রবেশ করতে না দেয়ায় তারা আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছেন না।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে নভেল করোনাভাইরাস নিয়ে বিশেষ আরেকটি সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, চীনের হুবেই প্রদেশ থেকে আরও ১৭১ জন বাংলাদেশি দেশে ফিরে আসতে চাইছেন। কিন্তু বাংলাদেশ বিমানে তাদের আনতে সমস্যা হচ্ছে। কেননা, এর আগে ৩১৪ জন বাংলাদেশিকে আনতে যে ফ্লাইট গিয়েছিল, সেটি পরিচালনার সঙ্গে যুক্ত পাইলট ও ক্রুদের অন্য দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ কারনে নতুন করে যারা আসতে চাইছেন, তাদের চীনের কোনো এয়ারলাইন্সের ভাড়া করা প্লেনে আনার কথা ভাবা হচ্ছে। তবে যারাই বাংলাদেশে আসবেন, তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে অনন্ত ১৪ দিন।

চীনে প্লেন যাতায়াত বন্ধ থাকবে কি-না, জানতে চাওয়া হলে, সচিব বলেন, এখন প্রতিদিন চীনে চারটি ফ্লাইট যাচ্ছে। প্রতি ফ্লাইটে ১০ থেকে ১২ জন যাত্রী হচ্ছে। ধারণা করা হচ্ছে, এয়ারলাইন্সগুলো নিজেরাই ফ্লাইট বন্ধ করে দেবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেবিনেটে করোনাভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কেবিনেট বৈঠকের পর ২০ থেকে ২৫ জন নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, যেভাবেই হোক এই ভাইরাস আমাদের দেশে ঢোকা রোধে ব্যবস্থা নিতে হবে। যথা সম্ভব চায়না থেকে উহান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আমরা ঝুঁকি নিতে চাইছি না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!