1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

আ’লীগের পোলিং এজেন্টকে কুপিয়ে হত্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

রাজধানীতে মোহাম্মদপুরে মুখোশ পড়ে আওয়ামী লীগের এক এজেন্টকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৩৪ নম্বর ওয়ার্ডের কাটাসুর এলাকার রহিম বেপারী ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুমন শিকদার (২৪)। তিনি ৩২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের পোলিং এজেন্ট ছিলেন।

সুমন লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদপুর থানার ওসি মো. আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, সুমন সিকদারের বাবা আনোয়ার আহমেদ একজন গাড়িচালক। লালমাটিয়ার ৪/২ ব্লকে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। এক ভাই ও দুই বোনের মধ্যে সুমন সবার বড়। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতিতে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমনসহ ৬ জন রহিম ব্যাপারী ঘাটে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ অর্ধশত যুবক এসে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সুমন আহত হলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার সময় সবার মুখে মুখোশ পরা ছিল বলে জানা গেছে।

এদিকে সুমনের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

কী কারণে, কে বা কারা সুমনকে কুপিয়ে হত্যা করেছে তা এখনও জানতে পারেনি পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!