1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি : রোববার থেকে মাহে রমজান শুরু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৭ মে ২০১৭ শনিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৮ মে ২০১৭ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে।
এ প্রেক্ষিতে, আগামী ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল ক্বদর উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
সভায় ধর্মসচিব মো: আব্দুল জলিল, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্জ এ্যাডভোকেট শেখ মো: আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ওয়াকফ প্রশাসক মো: শহিদুল ইসলাম, তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মো: মুহিবুল হোসেইন, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিনউল্লাহ, মন্ত্রি পরিষদ বিভাগের উপ-সচিব মো: লুৎফর রহমান, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) ড. পিয়ার মোহাম্মদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠনের চেয়ারম্যান মুহাম্মদ দিলোয়ার বখত, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমযান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ শাবান ১৪৩৮ হিজরি, ১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, ২৬ মে ২০১৭ খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমযান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।
এমতাবস্থায়, আগামীকাল ১৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, ২৭ মে ২০১৭ শনিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, ২৮ মে ২০১৭ রোববার থেকে পবিত্র রমযান মাস গণনা করা হবে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!