
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের হুবেই প্রদেশের উহানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যদের ফিরিয়ে আনতে উহান গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
আজ শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের উহান প্রদেশ থেকে ৩৬১ জন বাঙালিকে বাংলাদেশে ফিরিয়ে আনছে সরকার। দেশে ফিরিয়ে এনে তাদের এয়ারপোর্টের বিপরীত দিকে আশকোনাস্থ হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হবে। সে সময় তাদের সঙ্গে পরিবারসহ কেউই দেখা করতে পারবে না।