1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

দৃষ্টিহীনদের জন্য টিভি দেখার সুযোগ!

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

স্পেনের বিজ্ঞানীরা অন্ধ ও বধিরদের জন্য টিভি অনুষ্ঠান উপভোগ করার নতুন এক পদ্ধতি আবিষ্কার করেছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে কোনো তৃতীয় ব্যক্তির সহযোগিতা ছাড়াই অন্যদের সাথে একই সাথে টিভি অনুষ্ঠান উপভোগ করতে পারবে অন্ধ ও বধির ব্যক্তিরা।

স্পেনের রাজধানী মাদ্রিদের তৃতীয় চার্লস বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিদাদ চার্লস থ্রি দ্য মাদ্রিদ) ও স্পেনের অন্ধ-বধির সংস্থাগুলোর জোট যৌথভাবে এমন একটি সফটওয়ার তৈরি করেছে যেটি বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানের সাবটাইটেল একত্রিত করে কেন্দ্রীয় সার্ভারে পাঠাবে।

সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে তা ব্যবহারকারীদের স্মার্টফোন বা ট্যাবে চলে যাবে। এজন্য একটি বিশেষ অ্যাপ ব্যবহার করতে হবে। টিভির সাবটাইটেলকে স্মার্টফোন বা ট্যাবে ব্রেইলি পদ্ধতির সাথে সঙ্গতিপূর্ণ ভাষায় উপস্থাপন করবে ওই অ্যাপ। বিষয়টি এত দ্রুততার সাথে হবে যে টিভিতে প্রচারিত অনুষ্ঠান কোনো বিলম্ব ছাড়াই সাথে সাথে উপভোগ করতে পারবেন বধির-অন্ধ ব্যক্তিরা।

মূলত এর মাধ্যমে যথাসময়ে সঠিক তথ্যগুলো জানতে পারবেন তারা। এই সফটওয়্যারটির সাবটাইটেল ব্রেইলি ভাষায় অনুবাদ করার এবং দেখা ও পড়ার গতির মধ্যে সমন্বয় করার আশ্চর্য ক্ষমতা রয়েছে। মূলত অন্ধ ও বধিরদের তথ্য জানা ও বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে সুবিধা সৃষ্টি করতেই এটি তৈরি করা হয়েছে।

ইতোমধ্যেই মাদ্রিদের বিভিন্ন চ্যানেলে এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। শিগগিরই এটি সমগ্র স্পেনে ছড়িয়ে দিতে আশাবাদী এর উদ্ভাবকরা। তারা এটি বিনামূল্যেই সরবরাহ করছেন আগ্রহী অন্ধ-বধির লোকদের।

সূত্র : এনডিটিভি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!