1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

আইন-শৃঙ্খলা বাহিনী ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, কোথাও কোনো ঝুঁকি নেই এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইসির নির্দেশনা অনুযায়ী কাজ করছে।

আজ বৃহস্পতিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইন-শৃঙ্খালা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ছোট-খাট যে দু-একটি ঘটনা ঘটছে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকে। ইসির নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমি মনে করি, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে, সুন্দর রয়েছে, কোথাও কোনো ঝুঁকি নেই।

মন্ত্রী বলেন, ওয়ারীতে নির্বাচনী প্রচারণার সময় আ.লীগের একটি অফিসকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। অবাক করার বিষয়, প্রচারণা থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজনকে শনাক্ত করে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বুধবার গুলশানে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায়ও জড়িতের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোথাও কোনো ঝুঁকি নেই। ইসি যেভাবে যেখানে মনে করছেন, সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।এর আগে পূজায় মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জাতির পিতার স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা সেই জায়গাতেই যেতে পেরেছি। এই পূজার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। ইসি হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের দাবিতে নির্বাচন পিছিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!