
পূর্ব শত্রুতার জেরে গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত পরীক্ষার্থীর রনি হাওলাদার।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ সংষর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়ারা জানায়, পূর্ব শত্রুতার জেরে উপজেলার বনগ্রাম পূর্বপাড়ার শেখ বংশ ও মোল্লা বংশের মধ্যে সকালে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে শেখ বংশের সাবেক মেম্বার আজিজুর শেখ গুলি শুরু করলে বলাকইড় আজাহ পরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা য়ায়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিষয়টি নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দোকানে চা পানের সময় স্থানীয় মোল্লা গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখান থেকেই এই ঘটনার উৎপত্তি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে এলাকায় আধিপত্য বিস্তার করতে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছেন।
ওসি বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।