
পেশাগত দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমান (৫০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ বুধবার সকাল ১১টার দিকে অসুস্থ হলে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ জানান, মৃত মাসুদুর রহমানের লাশ লালমনিরহাট কারাগারে নেওয়া হয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তার লাশ পরিবারের সদস্যদের মাধ্যমে গ্রামের বাড়ি ময়মনসিংহে পাঠানো হবে।