1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

রাসূলের শানে বেয়াদবি করলে কল্লা ফালাইয়া দিমু: শামীম ওসমান

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি মাটির তলটারে বড় ভয় পাই। দুনিয়ার বাহাদুরি কয়দিনের। এই মুহূর্তে মারা গেলে কেউ আমার নাম ধরে ডাকবে না। বলবে লাশ। পরকালে ভালো রেজাল্ট করে পাস করতে আল্লাহর সৃষ্টির সেবা এবং তাকে ডাকছি। একবার নয় একশ’বার বলব রাসূলের শানে বেয়াদবি করলে কল্লা ফালাইয়া দিমু।

গত সোমবার রাতে বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে বন্দর থানা উলামা পরিষদ আয়োজিত মহা ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাওলানা কবির হুসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ রশিদ, বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, কাউন্সিলর দুলাল প্রধান, সুলতান আহমেদ প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী।

শামীম ওসমান বলেন, পবিত্র কাবা ছুঁয়ে শপথ করেছিলাম পতিতাপল্লী পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদ করব। আমাকে এক কোটি টাকার অফার দিয়েছিল, একদিনের জন্য নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাওয়ার জন্য। মেরে ফেলারও হুমকি ছিল।

তিনি আরো বলেন, কিছু পত্রিকার মাধ্যমে আমাকে গডফাদার বানানোর চেষ্টা করা হয়েছে। আমার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রিত্ব দেয়ার কথা বলেছিলেন। আমি আমার শপথে স্থির ছিলাম এবং পুনর্বাসনের মাধ্যমে নারায়ণগঞ্জের কলঙ্ক পতিতাপল্লী উচ্ছেদ করেছিলাম।

নারায়ণগঞ্জ-৪ আসনের এই এমপি বলেন, আমাকে বোমা হামলায় মেরে ফেলার চেষ্টা করা হল। আমার আশপাশে সব শেষ, কেউ নেই, যেখানে দাঁড়িয়েছিলাম তার ডাইনে বাঁয়ে সব উড়ে গেছে। আমি রক্তের ওপর শুয়েছিলাম। পুরো ছাদ আমার বুকের ওপর পড়েছিল। আমার মনে হল আমি মরে গেছি। কিন্তু ডানদিকের বুকে হাত দিয়ে আল্লাহর কালাম একটি তাবিজ দেখতে পেলাম। আমি বেঁচে গেলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!