1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল

ভারতে বাস কূপে পড়ে নিহত ২১

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাশিক জেলায় অটোরিকশাকে ধাক্কা দিয়ে স্টেট ট্রান্সপোর্টের একটি বাস গভীর কূপে পড়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২১ জনের প্রাণহানি ও কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানায়, গতকাল মঙ্গলবার বিকালে জেলার দেওলা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজদের সন্ধান ও বাসটিকে উদ্ধারে এখনো অভিযান চালানো হচ্ছে।

দেওলা পুলিশের মুখপাত্র সুহাশ দেশমুখ বলেছেন, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে বাসটি মালেগাঁও থেকে কালওয়ানে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের অধিকাংশই বাসের যাত্রী। উদ্ধারকাজ এখনো চলছে। হতাহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর সড়কে থাকা একটি অটোরিকশাকে রক্ষা করতে চেয়েছিলেন। একপর্যায়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে বাসটি পার্শ্ববর্তী কূপে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ থেকে ৪৫ জন আরোহী ছিলেন। তবে অটোরিকশাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন এখন পর্যন্ত তা জানা যায়নি।উল্লেখ্য, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। তারা বাসের জানালা ভেঙে ভেতরে আটকে পড়া জীবিত ও মৃতদেরকে উদ্ধার করতে থাকেন। পরে বাসটি তোলার জন্য ঘটনাস্থলে একটি ক্রেন আনা হয়। অতিরিক্ত গভীর ও পানিতে পূর্ণ থাকায় এখন পর্যন্ত দুর্ঘটনার শিকার বাসটিকে কূপ থেকে উদ্ধার করা যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!