1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ওজন বেড়েছে, খাওয়া-দাওয়া বন্ধ করো: সাকিবকে প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একজন বড় ক্রিকেটভক্ত, তা তিনি কাজের মাধ্যমে বেশ আগেই বুঝিয়ে দিয়েছেন। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের প্রতি তার সখ্যতা সবসময়ই আলোচিত। তিনি নিয়মিত ক্রিকেটের খোঁজ খবর রাখেন। সময় পেলে খেলা দেখতে চলে যান স্টেডিয়ামে। ক্রিকেটারদেরও খুব স্নেহ করেন তিনি।

জাতীয় দলের তারকা ক্রিকেটারদের প্রায়ই বিভিন্ন কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। হাসিমুখে সবার সঙ্গে কথা বলেন তিনি। বিশ্বসেরা সাকিব আল হাসানও বহুবার সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত রোববার সাকিবের পরিবারের জন্য নিজ হাতে রান্না করে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরের জন্য পাঠানো সুস্বাদু খাবারে প্রধানমন্ত্রীর তরফ থেকে ‘নিষেধাজ্ঞা’ আছে সাকিবের জন্য! তবে সেটি সরাসরি নয়। সাকিবকে খাবার-দাবারের ক্ষেত্রে একটু সংযত হতে পরামর্শ দিয়েছেন ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সাকিবকে বলেছেন, ‘তোমার ওজন তো বেড়ে গেছে! খাওয়া-দাওয়া বন্ধ করো।’ দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমকে শিশির বলছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো রান্না করেন। কিন্তু আমি তেমন কিছু খাচ্ছিলাম না দেখে নিজ হাতে একটা বিশেষ আইটেম বানিয়ে খাওয়ালেন আমাকে।’ শিশিরকে নিজের হাতে বানানো খাবার খাওয়ালেও সাকিবকে খাবার-দাবারের ব্যাপারে একটু শাসনই করেছেন প্রধানমন্ত্রী।শিশির বলেন, ‘সাকিবকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওজন এত বাড়িয়েছ কেন? ওজন কমাও। খাওয়া-দাওয়া বন্ধ করো। ফিটনেস ঠিক রাখো।’ খেলার বাহিরে থাকায় সাকিব এখনই খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ আনতে চাচ্ছেন না। প্রধানমন্ত্রীকে নাকি হাসতে হাসতে তিনি সেটি বলছেনও। শিশির বলেন, ‘ও (সাকিব) তখন বলেছে, আর মাত্র কয়েকটা দিন একটু খাব। এরপর ফিটনেস শুরু। আর খাব না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!