1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তাপসের বিজয় সুনিশ্চিত করতে হবে: আমু

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন,আগামী ৩০ জানুয়ারি আওয়ামী লীগের গণমিছিলের মধ্যে দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলায়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, কার্যনিবাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ উপস্থিত ছিলেন।

আমির হোসেন আমু বলেন, ১৯৭০ সালের নির্বাচনের কয়েক দিন আগে বঙ্গবন্ধুর নৌকার যে মিছিল হয়েছিল তাতে জনগণ বুঝতে পেরেছিল নির্বাচনে আওয়ামী লীগই জয় লাভ করবে। বঙ্গবন্ধুর সেই দিনকে সামনে রেখে নৌকা মার্কার প্রার্থী তাপসের বিজয়কেও সুনিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মুজিববর্ষের আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রার্থী। বঙ্গবন্ধুর সেই দিনকে সামনে এনে তাপসের বিজয়কে নিশ্চিত করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!