1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

এমন কিছু করতে পারে, যাতে নির্বাচন বানচাল হয়ে যায়: এইচটি ইমাম

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রসীরা এমন কিছু করতে পারেন, যাতে নির্বাচন বানচাল হয়ে যায়। কমিশনকে আমরা এসব তথ্য দিয়েছি।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এইচটি ইমাম বলেন, ২০১৪-১৫ সালে অগ্নি সন্ত্রাসের সময় যারা জেলে ছিলেন, তাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে। বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তারা ঢাকায় বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, গতকাল আমাদের অনেকে আহত হয়েছেন, আমাদের কর্মীদের, যাদের গুলি লেগেছে, তারা হাসপাতালে আছেন।

তিনি আরো জানান, আমাদের কর্মীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সে তথ্য প্রমাণ নিয়ে আমরা আজ এসেছিলাম কমিশনে। এর আগে বিএনপির শক্তিশালী প্রতিনিধি দল এসেছিল, তাদের অনেক অভিযোগ ছিল। আসলে চোরের মায়ের বড় গলা। কারণ গতকালের হামলা সাজানো ও পূর্বপরিকল্পিত। বিএনপির ক্যাডাররা এমনভাবে এটি করেছেন যে তারা আগে থেকেই তৈরি হচ্ছিলেন।

উল্লেখ্য, রোববার রাজধানীর টিকাটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!