1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

বিটিভিতে বিএনপি প্রার্থীর প্রচারণা নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে আ.লীগের প্রার্থীর প্রচারণার কাভারেজ দেওয়া হলেও বিএনপির প্রার্থীর কোনো প্রচার-প্রচারণার খবর আসে না কেন-এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, এসব সংস্থার সবগুলোই স্বাধীনভাবে কাজ করে। এগুলো মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় না। মন্ত্রণালয় শুধু দেখভাল করে। সেখানে যদি তারা (বিএনপি) প্রচারণার বিষয়গুলো উপস্থাপন করে নিশ্চয়ই সেই সংস্থাগুলো এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারে।

আজ সোমবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, উস্কানিমূলক স্লোগান দেওয়া এক প্রকার নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।

তিনি বলেন, পুরান ঢাকার গোপীবাগে সংঘর্ষের ঘটনায় কে প্রথম হামলা করেছে সেটা তদন্ত করে নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নেবে। এটা সরকারের বিষয় না।

ইসিতেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনারের পদটি সাংবিধানিক পদ। যেমন হাইকোর্টের বিচারপতির পদ সাংবিধানিক পদ। হাইকোর্টের কোনো বিচারপতি তাদের অভ্যন্তরীণ বিষয়ে কখনো জনসম্মুখে উপস্থাপন করেন না।তিনি বলেন, সাংবিধানিক পদে থেকে সেটি করা সমীচীনও নয়। এটি একান্তই অভ্যন্তরীণ বিষয়। সুতরাং সাংবিধানিক পদে থেকে নিজেদের কর্ম পরিবেশ নিয়ে নিজেদের ফোরামে কথা বলা বাঞ্ছনীয়। সেটি জনসম্মুখে বিশেষ করে গণমাধ্যমের সামনে বলা, সাংবিধানিক পদধারী হিসেবে তিনি যে শপথ নিয়েছেন সেই শপথের বরখেলাপ কিনা সেটা দেখার বিষয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!