1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

ছড়িয়ে পড়া করোনা ভাইরাস চীনে আতঙ্ক সৃষ্টি করেছে। তাই বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

ওই পোস্টে শাহরিয়ার আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য।

আমরা চীন সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সম্মতির ভিত্তিতে করা হবে। আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য।

এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে, যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন।’

গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস নামে একটি ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করা হয়। খুব অল্প সময়ের মধ্যেই তা দেশের আরও বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চীনে মৃত্যু হয়েছে ৮০ জনের। অসুস্থ প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে ৩শ’ রোগীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

চীন ছাড়াও প্রতিবেশী দেশ ভারতসহ ১৩টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চলমান পরিস্থিতিতে চীনে দেশটিতে বসবাসরত বা ভ্রমণরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু রয়েছে। হটলাইনের নম্বর : ৮৬-১৭৮০১১১৬০০৫।

চীনের উইহানের শিক্ষার্থী আসিফ আহমেদ সৌরভ বলেন, ‘আমরা সবাই ভালো আছি। দূতাবাস টেলিফোন করে খোঁজ-খবর নিয়েছে এবং একটি হট লাইন নম্বর দিয়েছে। আমাদের জন্য সপ্তাহে দুইটি বাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা বাজার-সদাই এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারি।’উল্লেখ্য, চীনে করনোভাইরাসে আজ সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮০ তে দাঁড়িয়েছে। অন্তত তিন হজার চীনের নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এমন পরিস্থিতিতে এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়া ঠেকাতে নবর্বষের ছুটি তিনদিন বাড়িয়ে রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!