1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

মাদক ভর্তি ট্রাক নিলামে বিক্রি করল পুলিশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের মাদক বিরোধী কর্তৃপক্ষ ভুল করে মাদক ভর্তি ট্রাক নিলামে বিক্রি করে দেয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে। ট্রাকটিতে লাখ খানেক অ্যামফেটামিন ট্যাবলেট লুকানো ছিল বলে জানা যায়।

পাঁচ লাখ ৮৬ হাজার বাহত বা প্রায় ১৪ হাজার ৫০০ পাউন্ড দিয়ে হোন্ডা সিআর-ভি ট্রাকটি কিনে নেন এক ক্রেতা। গত বছর একটি মাদক মামলায় ওই ট্রাকটি জব্দ করা হয়েছিল যেটি চলতি মাসে নিলামে বিক্রি করা হয়।

কিন্তু যখন এটিকে মেরামতের জন্য গ্যারেজে পাঠানো হয় তখন এক মিস্ত্রি ট্রাকের বাম্পারে ৯৪ হাজার ইয়াবা বড়ি খুঁজে পান।

কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে তারা এ বিষয়ে আরো ভাল ভাবে তল্লাশি করবে।

ব্যাংকক পোস্টকে রদেশটির মাদক নিয়ন্ত্রণ বোর্ডের মহাসচিব নিয়ম তার্মস্রিসুক বলেন, নিয়ম অনুযায়ী আমরা যেসব যানবাহন পাই তার সবগুলোতেই তল্লাশি চালাই এবং এই ট্রাকটিও ব্যতিক্রম ছিল না। যাই হোক সেসময় আমরা কিছু খুঁজে পাইনি, কারণ বড়িগুলো খুব ভালভাবে লুকানো ছিল।

তার্মস্রিসুক আরো বলেন, ইয়াবা বড়িগুলো যা কিনা মেটাঅ্যামফেটামিন এবং ক্যাফেইনের মিশ্রণ- ট্রাকটির বাম্পারের পেছনে একটি গোপন কুঠরিতে কয়েকটি বাক্সে লুকানো ছিল।

গত বছর উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকা থেকে গাড়িটি জব্দ করার সময় এর পেছনের আসন থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছিল।

তার্মস্রিসুক বলেন, আগের উদ্ধার করা বড়ির সাথে নতুন করে পাওয়া বড়ি যোগ করা হবে এবং এগুলো উদ্ধারকারী মিস্ত্রি ও গাড়ির বর্তমান মালিককে তাদের সহযোগিতার জন্য পুরস্কৃত করা হবে।

থাইল্যান্ডে ইয়াবা মানে হচ্ছে “ক্রেজি মেডিসিন” যা সাধারণত মিয়ানমার থেকে থাইল্যান্ডে পাচার করা হয় এবং সেগুলো সস্তায় লাল কিংবা গোলাপি বড়ি হিসেবে বিক্রি করা হয়। সূত্র- বিবিসি বাংলা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!