1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ঢাকায় ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ-মিছিল, পুলিশের অ্যাকশনে ছত্রভঙ্গ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় সুপ্রীম কোর্ট চত্বর থেকে একটি ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বের করা একটি মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঐ মিছিলটি বের করা হয় ‘ছাত্র-জনতার প্রতিবাদ’ এই ব্যানারে এবং সেটি আদালত চত্বরের দিকে যাচ্ছিল।

তবে মূলত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা এতে অংশ নেন বলে বিবিসি বাংলার সংবাদদাতা আকবর হোসেন ঘটনাস্থল থেকে জানিয়েছেন।

ক্যাম্পাসের দোয়েল চত্বর এলাকা থেকে খানিকটা দূরে পুলিশ মিছিলটিকে বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জল কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরা বলেছেন সংঘর্ষের সময় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আটক করা হয়েছে কয়েকজনকে।

পুলিশ বলেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদেরকে ব্যবস্থা নিতে হয়েছে।

গতরাতে সুপ্রীম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি সরিয়ে নেয়া হয়।

এর আগে কয়েক সপ্তাহ ধরে বেশ হেফাজতে ইসলাম সহ কয়েকটি ইসলামপন্থী সংগঠন আদালত চত্বর থেকে ‘গ্রীক দেবীর মূর্তি’ অপসারণের দাবীতে আন্দোলন করছিল।

রোজা শুরুর আগেই এটি অপসারণে তারা সর্বশেষ সময় বেধে দেয়।

ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হকের তত্ত্বাবধানে এটি সরিয়ে আদালত এলাকার পেছন দিকে রাখা হয়েছে বলে জানা গেছে।

তবে বিক্ষোভকারীরা ভাস্কর্যটিকে ন্যায় বিচারের প্রতীক হিসেবে বর্ণনা করে এটিকে পূণঃস্থাপনের দাবী জানিয়েছে।

মিছিল ছত্রভঙ্গ করার প্রতিবাদ ও ভাস্কর্য পূণঃস্থাপনের দাবীতে প্রতিবাদকারীরা আগামীকাল সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!