1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম

খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা যাবে নাঃ তাবিথ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৩৬ বার পড়া হয়েছে

ঢাকা উত্তরে বিএনপি মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা যাবে না।

শনিবার সকাল ১১টায় মিরপুর ৬নং সেকশন কাঁচাবাজার এলাকায় গণসংযোগ শুরু করার আগে তিনি এমন মন্তব্য করেন।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তাবিথ বলেন, বিএনপি চেয়ারপারসন দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে আপস করেন না ব‌লেই মিথ্যা মামলায় তা‌কে কারাগারে আটকে রেখেছে সরকার। তা‌কে চিকিৎসা দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ১ ফেব্রুয়ারি ধা‌নের শী‌ষে ভোট দি‌লে খা‌লেদা জিয়ার পক্ষে যা‌বে। তা‌কে আটক রাখা যাবে না।

চাঁদাবাজি ও মাদক ব্যবসা প্রসঙ্গে তা‌বিথ বলেন, মিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলছে। আমরা বিজয়ী হলে এসব নির্মূলে কাজ কর‌ব। কাউকে অন্যায় করতে দেওয়া হবে না। মিরপুর গার্মেন্টস শিল্প এলাকা। এখানে কর্মীদের নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তায় আমরা কাজ কর‌ব।

‌সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা প্রসঙ্গে তাবিথ আরও বলেন, বস্তিবাসীদের উচ্ছেদ করতে বারবার পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে বস্তিবাসীরা অনেক কষ্টে আছেন। আমরা নির্বাচিত হতে পারলে তা‌দের‌ পুনর্বাসন করব।

গণসংযোগ-এ উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আব‌দিন ফারুক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দে‌লোয়ার হোসেন দুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টন, জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেনসহ বিএনপি এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!