
ইতালির রাজধানী রোমের তিবুরতিনা এলাকায় বাসের ধাক্কায় বজলুর রহমান (৪২) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ বর্তমানে রোমের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা যায়, বজলুর রহমান প্রায় ১৫ বছর ধরে ইতালিতে বসবাস করে আসছিলেন। তিনি ইতালির বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। নিহত বজলুর রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। শরীরে মারাত্মক আঘাত পাওয়ায় তিনি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইতালি পুলিশ জানায়,নিহতের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।