1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

সাদুল্যাপুরে হত্যা মামলা দায়ের হওয়ায় : ৬ দিনপর কবর হতে মরদেহ উত্তোলন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাদুল্যাাপুর উপজেলার আলদাদপুর গ্রামের মিম আকতার (৬) জিহাদ মিয়া (৭) নামের দুই শিশুর মরদেহ দাফনের ছয়দিন পর করব থেকে উত্তোলন করেছে পুলিশ। আজ ২৪ জানুয়ারী শুক্রবার বিকেলে শিশু দুইটির মরদেহ পারিবারিক কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। এদুই শিশু নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হওয়া মরদেহ দুটি কবর হতে উত্তোলন করা হয়।

নিহত মিম আকতারের পিতা নুরুন্নবী মিয়া জানান, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মিম ও জিহাদ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয় এবং বিকেলের দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এটি কোন অপমৃত্যু নয়। কে বা কাহারা শিশু দুটিকে হত্যার পর পুকুরে মরদেহ ফেলে রেখেছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা করা হয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে নুরুন্নবী মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। এর ফলে শুক্রবার বিকেলে ওই দুই শিশুর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

উল্লেখ্য ,গত ১৯ জানুয়ারী সকালে বাড়ির পার্শের পুকুর হতে মিম আকতার (৬) জিহাদ মিয়া (৭) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল। ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামের নুরুন্নবী ইসলামের মেয়ে মিম আকতার ও শিপন মিয়ার ছেলে জিহাদ মিয়া শনিবার সন্ধ্যায় নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রোববার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!