1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

বিএনপির সেক্রেটারি মনগড়া কথা বলেছেন: আইনমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির সেক্রেটারি সাহেব (মির্জা ফখরুল ইসলাম) যেসব কথা বলেছেন সেটা মনগড়া। ওনাদের অভ্যাস এটা বলা। ওনারা চান না যে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ হোক।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ একথা বলে।

এ সময় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশে ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ যাতে সহজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, যাকে ভোট দিতে চান তাকে দিতে পারেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নির্বাচন যেন হয়, সেজন্যই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হচ্ছে।

আনিসুল হক বলেন, আওয়ামী লীগ দেওলিয়া হয়নি, দেওলিয়া হলে বিএনপি হয়েছে। তারা সাজাপ্রাপ্ত। এতিমের টাকা চুরি করেছে। তারা খুনি, অথচ বিএনপি নেতারা তাদের নেতা বদলাতে পারেন না।

আইসিজরে আদেশের বিষয়ে তিনি বলেন, পৃথিবীর সব মুক্তিকামী ও শান্তিকামী জনগণের রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে আদেশ দিয়েছেন সেটি অত্যন্ত সুস্পষ্ট। এই আদেশকে সবাই স্বাগত জানিয়েছে। আমরা চাই এই আদেশের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বোধোদয় হবে। এর মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ অনেকটাই সুগম হবে। আমরা মনে করি আন্তর্জাতিক আদালত যে আদেশ দিয়েছেন মিয়ানমার তা মেনে চলবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!