1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

বঙ্গবন্ধুর কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা টুঙ্গিপাড়া এলে প্রতিবারই আসার পর ও ঢাকায় ফেরার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের পাশে বসে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন। এবারও তিনি বাবার কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন।

আজ শুক্রবার বেলা ১১টা ১০মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন।

এসময় হেলিপ্যাডে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী হেলিপ্যাড থেকে সড়ক পথে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় পৌঁছান।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা টুঙ্গিপাড়া পৌঁছানোর পর তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

পরে দলীয় প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম সভায় যোগদান করবেন বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!