1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

গিনেস বুকে নাম তুলল নীলাংশীর ৬ ফুট লম্বা চুল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

লম্বা কালো চুলের আকর্ষণ বাংলা ও ভারতের সীমান্ত ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও। তাই তো রাপুনজেল এত হিট। তবে এই রাপুনজেল কিন্তু শুধু রূপকথার পাতায় নেই। বাস্তবেও রয়েছে। আর রয়েছে এই ভারতেই। গুজরাটে থাকে সে। নাম নীলাংশী প্যাটেল।

নীলাংশীর বয়স ১৭ বছর। তাঁর চুলের দৈর্ঘ্য ১৯০ সেন্টিমিটার, অর্থাৎ ৬ ফুট ২.৮ ইঞ্চি। বাস্তবের রাপুনজেল বলতে যা বোঝায়, নীলাংশী ঠিক তাই। এই চুলের জন্যই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে সে। রেকর্ড অনুযায়ী, টিনএজারদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের অধিকারী নীলাংশী। কিন্তু হঠাৎ এভাবে চুল বাড়ানোর ইচ্ছা হল কেন তার? এর পিছনে রয়েছে এক চুল কাটার গল্প।

সে জানিয়েছে, আমার যখন ছ’বছর বয়স তখন একটি পার্লারে চুল কাটতে গিয়ে খুবই খারাপ অভিজ্ঞতা হয়৷ পার্লারের কর্মীরা অত্যন্ত বাজে ভাবে আমার চুল কেটে দিয়েছিলেন৷ হেয়ারকাট নিয়ে সমস্যায় পড়েছিলাম। এরপর থেকেই প্রতিজ্ঞা করি আর চুল কাটব না৷ গত দশ বছর ধরে সেই প্রতিজ্ঞা রক্ষা করে চলেছি৷ চুল কাটিনি।

তবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এর আগেও নাম উঠেছিল নীলাংশীর। বছর দুই আগে লম্বা চুলের কারণেই সে রেকর্ড করেছিল। তখন তার চুলের দৈর্ঘ্য ছিল ১৭০.৫ সেন্টিমিটার। তখনই তাঁকে জিজ্ঞাসা করা হয়ছিল, এভাবে চুল বাড়াতে সমস্যা হয়নি?

নীলাংশী বলেছিল, আপনাদের মতোই অন্যান্যরাও ভাবে এত লম্বা চুলের জন্য আমার নিশ্চয়ই অনেক সমস্যা হবে৷ কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কোনও সমস্যাই হয় না। এই লম্বা চুল নিয়ে আমি খেলাধুলো করি এবং অন্যান্য কাজও করি। এই চুল আমার লাকি চার্ম বলতে পারেন।

নীলাংশী আরো জানান, স্টাইল করতে আমার ভালই লাগে। এই চুলেই আমি লম্বা বিনুনি করি বা উঁচু করে খোঁপা বাঁধি। আমার পক্ষে আরামদায়ক হয়। সূত্র- সংবাদ প্রতিদিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!