1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত বেড়ে ৪৯

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীদের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, গত মঙ্গলবার বিকালে অঞ্চলটির আলেপ্পো ও আশপাশের বেশ কয়েকটি প্রদেশে অভিযানটি চালানো হয়। তখন সরকারি বাহিনীর সমর্থনে আলেপ্পোর পশ্চিমে অবস্থিত কফার তাল গ্রামে চালানো হামলায় ছয় শিশুসহ মোট আট জনের একটি পরিবারের সবাই নিহত হন।

এ দিকে পার্শ্ববর্তী ইদলিব প্রদেশের দক্ষিণ-পূর্বের শহর মারদাবেশেও আরও নয় বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। তাছাড়া প্রদেশটির গ্রামাঞ্চলে বিদ্রোহীদের অবস্থানগুলোর ওপর রাশিয়া ও সিরিয়ার যৌথ বিমান হামলায় আরও অন্তত ৩২ জন নিহত হন বলে জানা যায়।

অপরদিকে কফার তাল গ্রামে নিহত পরিবারটির এক স্বজনের আর্তনাদের অডিও রেকর্ড এরই মধ্যে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো হয়েছে। সেখানে আবু ইয়াসের নামে ৭১ বছর বয়সী এক বৃদ্ধ বলেন, ‘খোদা সব জালেমের ওপর প্রতিশোধ নিবে। আমার পরিবারের আর কেউ বেঁচে রইল না, সবাই মারা গেছে।’

বিশ্লেষকদের মতে, সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে বিদ্রোহীদের হটাতে সিরিয়ার সেনাবাহিনী একটি বড় ধরনের অভিযান শুরু করেছে। ভয়াবহ এই অভিযানে এরই মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়া সেনারাও তাদের সমর্থন জানিয়েছে। এদের সঙ্গে রুশ বিমানবাহিনী যোগ দেওয়ায় অঞ্চলটি থেকে হাজার হাজার বাসিন্দা তুর্কি সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ইদলিবে আশ্রয় নেওয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সিরিয়া সরকার। ভয়াবহ সেই অভিযানে রুশ সেনাবাহিনী ও মিলিশিয়া সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!