1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

পদ্মা সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান হচ্ছে আজ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর ২২তম স্প্যান বসতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসবে। এতে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার। মাওয়া পাড় থেকে সবচে কাছের স্প্যান হবে এটি।

জাজিরা প্রান্তে একসঙ্গে যখন ১০টি স্প্যান দৃশ্যমান, সে তুলনায় মাওয়া প্রান্তে বসেছে মাত্র একটি। এখানকার ৬ ও ৭ নম্বর পিলারের ওপর যে স্প্যানটি দেখা যায়, এটি অস্থায়ীভাবে বসানো ছিল বছরখানেক আগেই। গত মাসে এটিকে স্থায়ী পিলারে তোলা হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, আগামী ২৫ জানুয়ারি চায়নিজ নিউ ইয়ার থাকায় নির্ধারিত সময়ের দুদিন আগেই এটি খুঁটিতে তোলা হচ্ছে। কারণ পদ্মা সেতুতে অনেক চীনা প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মী রয়েছেন। তাই আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে বৃহস্পতিবার স্প্যানটি পিয়ারে স্থাপন হবে।

১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসে গেলে সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান হবে। ৬.১৫ কিলোমিটার এই সেতুতে থাকবে ৪২টি পিয়ার। এর মধ্যে ৩৬টি পিয়ার সম্পন্ন হয়েছে। সেতুতে ৪১টি স্প্যান বসবে। যার ২১টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।

চলতি মাসের প্রথম স্প্যানটি বসে ১৪ জানুয়ারি। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর পদ্মা সেতুর ১৮তম স্প্যান ও ১৮ ডিসেম্বর বসানো হয় ১৯তম স্প্যান এবং ৩০ ডিসেম্বর বলে ২০তম স্প্যানটি।

সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজ সিডিউল অনুযায়ী চলছে।

দেশের সর্ববৃহৎ সেতুটির মূল অংশের নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।

২০১৪ সালের ডিসেম্বরে সেতুর কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!