1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

লেমিনেটেড পোস্টার ছাপানো ও প্রদর্শনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

ঢাকা দুই সিটি করপোরেশন এলাকায় লেমিনেটেড পোস্টার ছাপানো ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়।

আইনজীবী মনোজ কুমার ভৌমিক ও সুলায়মান হাওলাদার ‘লেমিনেটেড পোস্টার ইন সিটি পোলস: এ বিগ থ্রেট টু এনভা্য়রনমেন্ট’ শিরোনামের প্রকাশিত ইংরেজি প্রতিবেদন আদালতের নজরে আনেন।

নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, শিল্প সচিব, স্বাস্থ্য সচিব, দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুলে সারা দেশে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে লেমিনেটেড পোস্টার ছাপা এবং প্রদর্শন বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

পরে আইনজীবী মনোজ সাংবাদিকদের বলেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারা দেশে বিশেষ করে ঢাকা সিটি করপোরেশন এলাকায় লেমিনেটেড পোস্টার ছাপা, প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যেসব পোস্টার প্রদর্শন করা হয়েছে, নির্বাচনের পরপরই প্রদর্শিত সব পোস্টার অপসারণ করে যথাযথভাবে তা ধ্বংসের নির্দেশ দিয়েছেন। সূত্র- ইউ.এন.বি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!