1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দই খাওয়া এলাকার পূর্ব আমঝোল সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুরুজ আলী ও সুরুজ মিয়া। নিহতদের একজনের লাশ বাংলাদেশ সীমান্তে, অপরজনের ভারত সীমান্তে রয়েছে বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয়রা জানান, নিহতরা লালমনিরহাট হাতিবান্ধার পূর্ব আমঝোল সীমান্তে ৯০৭ মেইন পিলারের কাছে গরু আনতে যান। এ সময় ভারতের লাল বাজার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে তারা দু’জন নিহত হন। গ্রামবাসীরা ওসমান আলীর পুত্র সুরুজ মিয়ার লাশ উদ্ধার করে নিয়ে আসে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম তৌহিদুল আলম (ইঞ্জি.) জানান, একজনের লাশ আমরা পেয়েছি, কিন্তু অপরজনের লাশ ভারতে থাকায় নিহতের পরিবারের লোকজনদের খোঁজ নেয়া হচ্ছে।

নিহত অপরজন শাহাজাহান আলীর ছেলে সুরুজ আলীর লাশ ভারতের বিএসএফ কাছে রয়েছে। এ ঘটনায় দই খাওয়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!