1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

ইবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ,পুলিশ মোতায়ন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন।

আজ মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হামলায় আহত নেতা-কর্মীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান বলেন, সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়ার বডি তৎপর ছিল। এখন ক্যাম্পাসের পরিবেশ স্বভাবিক রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

জানা যায়, কেন্দ্র থেকে অর্থের বিনিময়ে নতুন কমিটি আনার অভিযোগ এনে সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চলতি কমিটিকে অবৈধ ও সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন একাংশের (পদবঞ্চিত) নেতাকর্মীরা।

এরপর আজ সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ক্যাম্পাসে আসার সংবাদ পেয়ে তাদেরকে প্রতিহত করার লক্ষে ক্যাম্পাসে অবস্থান নেন অবাঞ্ছিত ঘোষণাকারীরা।

অপরদিকে সভাপতি-সম্পাদককে নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন তাদের অনুসারীরা। দু’গ্রুপের এই মুখোমুখি অবস্থানে সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করতে থাকে।

এরপর দুপুর ২টার দিকে দলীয় টেন্ট থেকে একাংশের (পদবঞ্চিত) নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রধান ফটকের দিকে গেলে সভাপতি-সম্পাদক গ্রুপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষের এক পর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা রড, লাঠি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা করে।

এদিকে ছাত্রলীগের দু’গ্রুপের এ সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। এর ফলে চরম আতঙ্কের মধে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!