1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

কর্তব্যরত অবস্থায় নিহত ও আহতদের আর্থিক অনুদান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৪৩ বার পড়া হয়েছে

কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আহত পুলিশ সদস্য ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে তিনি আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর অনুদান থেকে কর্তব্যরত অবস্থায় নিহত ও গুরুতর আহত ৮ পুলিশ সদস্যের পরিবারকে ২৪ লক্ষ টাকা এবং ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল হতে আহত ১৩৫ জন পুলিশ সদস্যকে চিকিৎসা ব্যয় বহনের জন্য ৩৩ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন ডিএমপি কমিশনার।

অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যের উদ্দেশ্যে কমিশনার বলেন, চিকিৎসা সহায়তা নিতে আসা পুলিশ সদস্যদের মধ্যে বেশির ভাগই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখানে এসেছেন। আপনার সামান্য ভুলের কারণে পরিবার কোথায় যাবে এই কথাটি মাথায় রেখে একটু সতর্ক হয়ে চলতে হবে। নিজে সতর্ক হয়ে বুঝে শুনে রাস্তা পারাপার হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। ডিএমপির কল্যাণ তহবিল হতে প্রতি বছর আমরা প্রায় দেড় কোটি টাকার মত অনুদান দিয়ে থাকি। এছাড়াও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত পুলিশ সদস্যদের অনুদান দেওয়া হয়। আমরা আমাদের সদস্যদের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করি।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের উদ্দেশ্যে কমিশনার বলেন, আপনার স্বামী বা সন্তান নিহত হয়েছে বলে মনে করবেন না আপনাদের পাশে কেউ নেই। আমরা আপনাদের যেকোন প্রয়োজনে পাশে আছি। সূত্র- ডিএমপি নিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!