1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদে পরিনত হচ্ছে- -জেলা প্রশাসক গাইবান্ধা-

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন বলেছেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদে পরিনত হচ্ছে। তাদের বোঝা মনে করলে চলবে না। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদের জনশক্তিতে পরিনত করা সম্ভব। প্রয়োজন শুধু একটু সহযোগীতা। যার যার অবস্থান থেকে সহযোগীতা করলে প্রতিবন্ধীদের দিয়েও উন্নয়ন সাধন করা সম্ভব। সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ইতিমধ্যে সরকার প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধীদের যথাযথ প্রশিক্ষণ ও প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনসহ নানা সুযোগ-সুবিধা প্রদান করে যাচ্ছে। ২০ জানুয়ারি সোমবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপির আলহাজ্ব তমিজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বলেন, বিশেষ চাহিদা সম্পূন্ন এসব শিশুদের যোগ্য হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল শুধু দেশ নয় বিশ্ব ব্যাপি প্রতিবন্ধীদের ভাগ্যউন্নয়নে কাজ করছে।

তমিজউদদীন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেন সরকার, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!