1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে আইসিসি প্রতিনিধিদের সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মানু সোয়ানি আইসিসির বিভিন্ন চ্যাম্পিয়নশীপ ও অন্যান্য ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেছেন।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর নেতৃত্বে এখানে জাতীয় সংসদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চেয়েছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কাইকাউস এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, বৈঠককালে আইসিসি প্রতিনিধিদল ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত সময়ে আইসিসির বিভিন্ন ইভেন্টের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করে।

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রশংসা করে মানু সোয়ানি বলেন, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা এবং এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাবও রয়েছে।

‘ক্রিকেট তরুণ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ, কারণ এই খেলার মাধ্যমেই সামাজিক কল্যাণ করা যায়,’ তিনি আরও বলেন, ক্রিকেট এখন একটি শিল্পখাতে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী আইসিসির প্রতিনিধিদলের প্রস্তাবের প্রশংসা করেন।

শেখ হাসিনা বলেন, ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ক্রিকেটে মহিলাদের উৎসাহিত করা তাঁর নীতি। ‘বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এশিয়ান চ্যাম্পিয়ন’ উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার মহিলাদের খেলাধুলায় আনতে প্রথমদিকে সামাজিক বাধার সম্মুখীন হয়েছিল। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!