1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে পুলিশকে আহত করে আসামীর পলায়ন : অবশেষে গ্রেফতার

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা। এসআইসহ ৩ পুলিশকে আহত করে হাতকড়া নিয়ে পলাতক দুর্ধর্ষ আসামী ফরহাদ (৩৫) কে ফের গ্রেফতার। এব্যাপারে এজাহার নামীয় ৫ জনসহ অজ্ঞাত সংখ্যক আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের টাকশালপাড়ায় ১৯ জানুয়ারি রবিবার সকালে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন প্রতারণাসহ একাধিক মামলার আসামি টাকশাল পাড়ার দুর্ধর্ষ টাকশাল ফরহাদ (৩৫) কে আটক করে পুলিশ। আটককৃত ফরহাদকে পুলিশ এসময় হাতকড়া পড়ায়। ফরহাদের উস্কানিতে তার অনুসারি অন্যান্য আসামীরা পুলিশকে ধাক্কাদিয়ে মাটিতে ফেলে দেয়। আসামী ও পুলিশ ধস্তাধস্তির একপর্যায় পুলিশকে আহত করে সুযোগবুঝে হাতকড়া নিয়ে পালিয়ে যায় ফরহাদ। আসামীদের বেপরোয়া হাতাহাতিতে আহত ৪ পুলিশ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, টাকশালপাড়ার মৃত খয়বর হোসেনের ছেলে টাকশাল ফরহাদ হোসেন প্রতারণাসহ একাধিক মামলার আসামি। ঢাকায় দায়েরকৃত একটি মামলায় ফরহাদকে ধরতে ডিএমপি’র দুই পুলিশসহ উপজেলার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সঙ্গীয় অন্যান্য পুলিশ সদস্য তার বাড়িতে অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করে।এসময় ফরহাদের টাকশাল বাহিনীর সদস্যরা পুলিশকে উদ্দেশ্য করে অতর্কিত হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় ফরহাদকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় এসআই কৃষ্ণ রায়, কনস্টেবল শফি ও ডিএমপি’র এক পুলিশসহ তিন পুলিশ সদস্য গুরতর আহত হয়।
ঘটনাটি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হলে অতিরিক্ত পুলিশের সমন্বয়ে সেখানে আবারো অভিযান চালানো হয়। এসময় ওইগ্রাম থেকে হাতকড়া পড়া অবস্থায় ফরহাদকে ফের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় পুলিশ টাকশাল বাহিনীর আরও ৪ জনকে আটক করে পুলিশ। টাকশাল বাহিনী প্রধান ফরহাদ ছাড়াও অন্যান্য আটককৃতরা হলেন, ওই গ্রামের সাহেব আলীর ছেলে আফসার আলী (৩৬), সাইফুল ইসলামের ছেলে আউয়াল (৩৪), ছাত্তারের ছেলে গনি মিয়া (৩৫)ও সাওখাত আলীর ছেলে রফিক (৩৭)।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ রাকিব হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সহঃ ইনচার্জ এসআই কৃষ্ণ রায় বাদী হয়ে এজাহার নামীয় ৫ জনসহ অজ্ঞাত সংখ্যক আসামী করে থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানায়। এদিকে পুলিশের ওপর হামলাকারী চিহৃিত অন্যান্য আসামীদের আটক করতে পুলিশী অভিযান অব্যহত রয়েছে বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!