1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

পাকিস্তানে তুষারধসে অর্ধশতাধিক লোকের মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্যাপক তুষারধসের ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। এবার রাজ্যের নীলুম উপত্যকার পাশাপাশি বেলুচিস্তান প্রদেশও ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্গম অঞ্চলগুলোতে মানবিক সহায়তা পৌঁছাতে বিলম্ব হওয়ায় সেখানে মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত ও আফগানিস্তানেও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া আরও কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছেন। এতে আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ৪০ জন। ভয়াবহ এই তুষারধসের ঘটনায় এরই মধ্যে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা জানান, সেখানে এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ১২ জন নারী ও সাত শিশু রয়েছেন।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও অনেক অঞ্চলের সঙ্গে এখনো যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে সেখানে মানবিক সহায়তা পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!