1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

নানা জল্পনা কল্পনার অবসান: পাকিস্তান যাবে টাইগাররা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০
  • ৫৬ বার পড়া হয়েছে

নানা জল্পনা কল্পনার পর অবশেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যেতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২৪শে জানুয়ারি শুরু হয়ে ৯ই এপ্রিল পর্যন্ত চলবে সিরিজটি।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি তিন ধাপে অনুষ্ঠিত হবে।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে এ সিরিজ অনুষ্ঠিত হবে। দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের দুই দেশের বোর্ডের সভাপতির উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতেই পাকিস্তানে যাবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সেখানে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি একটি ওয়ানডেও খেলবে বাংলাদেশ।

যদিও পিসিবি যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে তাতে দেয়া আছে, বাংলাদেশ দলের ক্রিকেটাররা দুই দফায় যাবে পাকিস্তানে। প্রথম দফায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং একটি টেস্ট খেলে ফিরে আসবে বাংলাদেশ দল। এরপর অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এটি শেষ হওয়ার পর আবারও পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। ওই সময় একটি ওয়ানডে এবং বাকি টেস্ট ম্যাচটি খেলবে।

পিসিবির সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসি ফিউচার ট্যুার প্ল্যানের (এফটিপি) অংশ হিসেবেই পাকিস্তান সফরে আসার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!