1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

গোবিন্দগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের দক্ষিণ পাটোয়া গ্রামের মাহবুবুর রহমানের মাদকাশক্ত ছেলে মাসুম (২১) কে গত ১৩ জানুয়ারী (সোমবার) রাত সোয়া ১টায় থানা পুলিশের এসআই আবু বক্কর ছিদ্দিক নিজ বাড়ী থেকে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলয়েটসহ গ্রেফতার করেছে।

থানা ও পরিবার সুত্রে জানা গেছে, মাদকাশক্ত মাসুম বগুড়ার টিএমএসএস টেকনিক্যাল ইনিস্টিউট কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করা অবস্থায় ইয়াবা সেবনে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে দিনে ৮/৯ টি ইয়াবা সেবন করতে থাকে। এর কারণে কলেজ কর্তৃপক্ষ তাকে বের করে দেয়। সে বাড়ি এসে মাদকের টাকার জন্য মা-বাবার উপর অত্যাচার করতে থাকে। পরিবার থেকে মাসুম কে মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসাও করায়। কিন্তু এতে কোন লাভ হয়নি। মাসুম বাড়িতে এসে পূর্ণরায় মাদক সেবন শুরু করে এবং টাকার জন্য মা-বাবাকে চাপ দিতে থাকে। বাবা-মা টাকা না দিতে চাইলে মাসুম ইয়াবা কেনার টাকার জন্য ইয়াবা কেনা-বেচা শুরু করে। এমতাবস্থায় নিরুপায় হয়ে মাসুমের বাবা-মা পুলিশের হাতে নিজের সন্তান কে ইয়াবা ট্যাবলয়েট সহ ধরিয়ে দেয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬২ হাজার টাকা। এ বিষয়ে থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!