1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

আওয়ামী লীগকে ভোটে জেতার প্রোগ্রামিং করা হচ্ছে: আমির খসরু

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৪২ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনি ভোট দেওয়ার পরে আপনার হাতে কিছু নেই। যেভাবে প্রোগ্রামিং করবেন সেভাবে আপনাকে ফলাফল দেবে। এর মধ্যদিয়ে আওয়ামী লীগকে ভোটে জেতার প্রোগ্রামিং করা হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এটা বোঝার কোনো সুযোগ নেই।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা আহমেদ আজম খান, খায়রুল কবীর খোকন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহসহ অন্যরা।

ইভিএমকে চিরতরে যদি বিদায় করতে না পারি বাংলাদেশে আগামী দিনে নির্বাচন ব্যবস্থাপনা বলে কিছু থাকবে না জানিয়ে আমির খসরু বলেন, ইভিএম বন্ধ করতে হবে। নতুবা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। সরকারের এখন একমাত্র উপায় হচ্ছে ইলেকট্রনিকভাবে ভোট চুরি করা। ডিজিটালি ভোট চুরি করতে হবে।

তিনি আরে বলেন, ইভিএমের এই মেশিন ভারত ২১ হাজার টাকা করে কিনেছে, অথচ সেটি কিনতে আমাদের খরচ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা করে। ভারতের মেশিনে ভোট দিলে একটা পেপার বের হয় কিন্তু বাংলাদেশের মেশিনে সেটাও নেই। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগে আগামীতে কোনো সুযোগ থাকবে না। যেসব দেশ প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে যারা প্রযুক্তির জন্ম দেয়, তারাই ইভিএম বন্ধ করে দিয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং প্রযুক্তির প্রাণকেন্দ্র সিলিকন ভ্যালি তথা ক্যালিফোর্নিয়াও ইভিএম বন্ধ করে দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!