1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

ইরানের বিক্ষোভকারীদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৪৭ বার পড়া হয়েছে

আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ এখন বন্ধ। ইরানে ফের সরকার বিরোধী আন্দোলন শুরু করেছেন সাধারণ জনগণ। তাঁদের দাবি, শত্রু বাইরে নয়, দেশের ভিতরেই।

প্রতিবাদ শুরু হয়েছিল শনিবার। রবিবার তার তীব্রতা আরও বাড়ল। ইরানের রাজধানী তেহরানের রাজপথ দখলে রাখলেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারও কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন অঞ্চল ঘিরে ফেলেছে সেনা। বিক্ষোভকারীদের লক্ষ্য করে চালানো হচ্ছে কাঁদানে গ্যাস। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও হচ্ছে। কিন্তু আন্দোলনকারীরা পিছু হটছেন না। খামেনি বিরোধী রাজনৈতিক নেতারাও এই বিক্ষোভে নৈতিক সমর্থন জানাচ্ছেন। গৃহবন্দি থেকেও তাঁরা সোশ্যাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করছেন।

বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। টুইটে তিনি লিখেছেন, ‘ইরান সমস্যার সমাধানে বোঝাপড়ায় আসতে চাইলে আমার আপত্তি নেই। কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে যেন খারাপ ব্যবহার করা না হয়।’দু’দেশের মধ্যে উত্তেজনা কমানোর ইঙ্গিত ইরানও দিয়েছে। তবে বিক্ষোভকারীদের সঙ্গে শেষ পর্যন্ত কী করা হবে, তা নিয়ে নিশ্চিত নয় রাজনৈতিক মহল। কিছুদিন আগেও ইরানে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল। বহু বিক্ষোভকারীর প্রাণও গিয়েছিল। এ বারেও তেমন কিছু ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। সূত্র- ডয়চে ভেলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!